০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৯:৫৩

কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করলেও জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলার সব প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।

বুধবার (৩ জুন) ভোরে প্রকাশিত বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানায়, মাঝরাতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কুয়েতের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি। রাতের বেলায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা ছিল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ফল।

তবে কুয়েতের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বাহিনীটি দাবি করেছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে তাদের অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

এর আগে ১ জুনও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ ওঠে। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে কুয়েতের পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি বাহরাইনের সামরিক কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানি দ্বীপ কেশমের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পরই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে সংশ্লিষ্ট দেশগুলো।

আরও পড়ুন