০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

খামেনির জানাজা ও দাফন নিয়ে নতুন তথ্য

খামেনির জানাজা ও দাফন নিয়ে নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ২৩:৫৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপ-প্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানিয়েছেন, সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী জিলহজ মাসের শেষ ভাগ এবং মহররম মাসের শুরুতে এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

মঙ্গলবার (২ জুন) ইরানের বিভিন্ন মহানগরের সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের এক বৈঠকে তিনি এ তথ্য জানান। তার বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য সময়সূচি বাস্তবায়িত হলে প্রায় দুই সপ্তাহের মধ্যেই অনুষ্ঠান আয়োজন করা হতে পারে।

তাভাকোলিজাদেহ আরও জানান, দাফন-সংক্রান্ত আয়োজনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারীদের একজন হিসেবে তিনি কাজ করছেন। এ উপলক্ষে তিন দিনের একটি শোক মিছিল বা জনসমাগমভিত্তিক কর্মসূচির পরিকল্পনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, বিদায় অনুষ্ঠান শেষ হওয়ার পর জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং রাজধানী তেহরানে এসব আয়োজন অন্তত ২৪ ঘণ্টা ধরে চলতে পারে।

আরও পড়ুন