০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৮

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

হাদি হত্যায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা

হাদি হত্যায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ২২:৫০

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের  আলোচিত হাদি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিষয়টি সম্পর্কে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং প্রয়োজনে মুখ খুললে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার কলকাতার ধর্মতলায় আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশের একটি আলোচিত হত্যা মামলার আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করেছিল।

তার দাবি, ওই ঘটনার তথ্য প্রকাশ না করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন।

যদিও তিনি কোনো ব্যক্তি বা ঘটনার নাম সরাসরি উল্লেখ করেননি, তবে বলেন, “আমি সব জানি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ও দুই দেশের সম্পর্কের কথা বিবেচনা করে অনেক তথ্য প্রকাশ করিনি।”

মমতার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন