০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১৮

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৮:০৫

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিয়েভ ও দিনিপ্রো শহরে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের পোদিলস্কি জেলায় একটি বহুতল ভবন আংশিক ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। হামলার পর বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং উদ্ধার অভিযান শুরু করে জরুরি সেবাকর্মীরা।

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের কাজ চলছে।

আরও পড়ুন