১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ২১:৫১

শিরোনাম
ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

নিজ শহর মাশহাদেই দাফন করা হবে খামেনিকে

নিজ শহর মাশহাদেই দাফন করা হবে খামেনিকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০১:১২

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, জানাজা শেষে খামেনিকে তার নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে। পাশাপাশি রাজধানী তেহরানে বড় পরিসরে একটি গণশোক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি। তবে জানাজা বা দাফন প্রক্রিয়ার সুনির্দিষ্ট তারিখ ও সময় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

রয়টার্সের তথ্যমতে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যখন হামলা চালানো হয়, তখন খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে এক গোপন বৈঠকে ছিলেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনির পাশাপাশি সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলি শামখানি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপোরসহ শীর্ষস্থানীয় প্রায় চার ডজন কর্মকর্তা নিহত হয়েছেন।

আরও পড়ুন