মন ভালো নেই ডোনাল্ড ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২০:৪৮
ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানে হামলা চালিয়ে আপাতত ‘জয়ী’ দাবি করলেও আদতে খুব একটা স্বস্তিতে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একদিকে যুদ্ধের ময়দান থেকে মার্কিন সেনাদের মৃত্যু আর যুদ্ধবিমান হারানোর খবর আসছে, অন্যদিকে সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারও দ্রুত ফুরিয়ে আসছে বলে খবর ছড়িয়েছে। এই টালমাটাল পরিস্থিতির মাঝেই ট্রাম্পের জন্য নতুন বিপদের বার্তা দিলেন তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, জন বোল্টন প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, কেন এই যুদ্ধ মার্কিন জনগণের স্বার্থে এবং কেন এটি দীর্ঘমেয়াদে জরুরি—তা যদি জোরালোভাবে জনগণের কাছে উপস্থাপন করা না হয়, তবে ট্রাম্পকে গুরুতর রাজনৈতিক সংকটে পড়তে হবে।
ইরানের ওপর হামলার অন্যতম কট্টর সমর্থক হিসেবে পরিচিত বোল্টন বলেন, “আমি মনে করি বিষয়টি স্পষ্ট এবং কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত হোয়াইট হাউস তা করতে পারেনি। এই যোগাযোগের সমস্যা সংশোধন না করলে ট্রাম্পকে অভ্যন্তরীণ রাজনীতির ময়দানে কড়া মাশুল দিতে হবে।”
সাবেক এই কূটনীতিক ও জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য অভিন্ন—তা হলো দেশটির বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন।
বোল্টনের মতে, “ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে হলে কেবল দেশটির ওপর আঘাত হানলেই হবে না, বরং শাসনব্যবস্থা উপড়ে ফেলতে হবে। যদি তা না করা হয়, তবে ইরান আবার আগের শক্তিতে ফিরে আসবে এবং কিছুদিন পর আমরা আবার একই সংকটে পড়ব।”
আরও পড়ুন
- • মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস
- • এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ
- • জাপানের উদ্যোগে চট্টগ্রামের বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ
- • নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার
- • এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রামে ভিড়ছে এমটি নিনেমিয়া
- • পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
- • ‘ব্রাজেন্টিনা’ সিরিজের মাধ্যমে অভিনয়ে আসছেন জামাল ভূঁইয়া
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
