ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ৮ স্কিয়ারের মরদেহ উদ্ধার
প্রতিফলন আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ হওয়া ৯ জন স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আর একজন এখনো নিখোঁজ রয়েছেন।
তাহো এলাকার ক্যাসেল পিকে মঙ্গলবার ভোরে তুষারধসে আটকে পড়েন তারা। এ দলটির সর্বশেষ সদস্যকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। এর আগে, ছয়জন স্কিয়ারকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নেভাদা কাউন্টি শেরিফ শ্যানান মুন বলেন, ‘আমরা এখনো দলের একজন সদস্যকে খুঁজছি। তবে প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাড়িয়েছে। প্রতিকূল আবহাওয়া বললেও কম বলা হবে। কেননা ভারি তুষারপাত, ঝড়ো বাতাস আর এমন পরিস্থিতি যেখানে বাতাসের কারণে সামনে দেখা প্রায় অসম্ভব।'
সুগার বোল একাডেমি জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন তাদের ব্যক্তিগত এবং স্কি-নির্ভর স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তারা নির্দিষ্ট করে ওই ব্যক্তিদের নাম বা পরিচয় প্রকাশ করেনি।
স্কুলের নির্বাহী পরিচালক স্টিফেন ম্যাকমাহন এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সম্প্রদায়। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের প্রত্যেককে গভীরভাবে মর্মাহত করেছে। আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপুর্ণ কাজ হলো আমাদের খেলোয়াড় এবং তাদের পরিবারগুলোকে সার্বিক সহায়তা দিয়ে তাদের পাশে থাকা। একই সঙ্গে তাদের শোক কাটিয়ে ওঠার এবং মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া।’
ব্যাককান্ট্রি ভ্রমণের আয়োজক প্রতিষ্ঠান ব্ল্যাকবার্ড মাউন্টেন গাইডস জানিয়েছে, ১১ জন ক্লায়েন্ট ও চারজন গাইড রবিবার থেকে ফ্রগ লেক হাটসে অবস্থান করছিলেন এবং বেস ক্যাম্পে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৪০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী এই অনুসন্ধান অভিযানে অংশ নেন। তাদের মধ্যে বোরিয়াল মাউন্টেন স্কি রিসোর্ট এবং তাহো ডোনার এর অল্ডার ক্রিক অ্যাডভেঞ্চার সেন্টার উভয় প্রতিষ্ঠানেরই অত্যন্ত দক্ষ উদ্ধারকারী স্কি উদ্ধার দলও অন্তর্ভুক্ত ছিল । তবে ছয়জন জীবিতকে দ্রুত উদ্ধার করার পর উদ্ধারকারী দলগুলো বাকি নিখোঁজদের খুঁজে পেতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকেও এই পরিস্থিতির উদ্ধার তৎপরতা সম্পর্কে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন
- • বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
- • আলিয়ার ‘আলফা’ নিয়ে সমালোচনার ঝড়, ৬ দিনে আয় ৭৫ কোটি
- • ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ
- • চীনের জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮
- • চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল কারখানা, প্রাণহানি ২৮
- • ‘আঘাত করলে জবাব পাবেন’, যুক্তরাষ্ট্রকে বাঘের গালিবাফ
- • সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
- • চুক্তি থাকলেও আনচেলত্তির পাশে নেই ব্রাজিলিয়ান কিংবদন্তি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
