‘মুখ বন্ধ করলে জিতিয়ে দেওয়ার প্রস্তাব ছিল, আপস করিনি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১১
নির্বাচনের সময় প্রশাসনের পক্ষ থেকে মুখ বন্ধ রাখার বিনিময়ে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি বলে জানান তিনি।
বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের এই প্রার্থী বলেন, “নির্বাচনের সময় অনেক অপরাধী ও ব্যবসায়ী আমার কাছে ‘ডিল’ করার প্রস্তাব নিয়ে এসেছিল। এমনকি প্রশাসনের লোকজনও বলেছিল—তুমি মুখ বন্ধ করো, আমরা তোমাকে জিতিয়ে দেবো। কিন্তু আমি নীতি বিসর্জন দিইনি।”
নাসীরুদ্দীন পাটওয়ারী এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। নির্বাচনের মাঠজুড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আক্রমণাত্মক ও সাহসী মন্তব্যের কারণে তিনি ব্যাপক আলোচনায় ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “চাঁদাবাজ ও দুর্নীতীবাজদের বিরুদ্ধে আপনাদের ভ্যানগার্ড হতে হবে। যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে, এই রমজানে আমরা তাদের কাছে হেদায়েতের দাওয়াত নিয়ে যাব।” ভবিষ্যতে ভোট চুরির চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ঢাকা-৮ আসনে কেউ ভোট চুরি করতে এলে তার হাত-পা ভেঙে দেওয়া হবে। আমরা ওসমান হাদির স্বপ্নের ইনসাফের বাংলাদেশ কায়েমে লড়াই চালিয়ে যাব।”
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল টার্গেট হচ্ছে পচা ও পুরোনো সিস্টেম পরিবর্তন করা। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
আরও পড়ুন
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
