তেহরানে উত্তর কোরিয়ার দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২১:৪৪
ইরানে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই তেহরানে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। এটি ইসরায়েলি অভিযানের অংশ বলে ধারণা করা হচ্ছে, যা নতুন করে সরাসরি সংঘাতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
এই ঘটনায় উত্তর কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।
ডায়ালগ পাকিস্তানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলাকে পিয়ংইয়ংয়ের জন্য একটি বড় ধরনের উসকানি হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার ফলে তেহরানের প্রতি উত্তর কোরিয়ার সামরিক সমর্থন ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পেতে পারে।
এরআগে, বুধবার মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন স্বয়ং উপস্থিত থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর্যবেক্ষণ করেন। উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে ন্যাম্পো শিপইয়ার্ডে ‘চোয়ে হিয়ন’ নামক ডেস্ট্রয়ার থেকে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক কমিশনিং সম্পন্ন হয়।
সুত্র- ডায়ালগ পাকিস্তান
আরও পড়ুন
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের
- • হরমুজে হামলা হলেই ইরানে পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পের
- • ফাইনাল হার নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
- • যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
- • কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
