বিশ্বজুড়ে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২, ০২:৪০
রোববার (১৬ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬০৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৫৩ হাজার ২৬৩ জনে।
আরও পড়ুন: বাড়ির উঠান পরিষ্কার না করায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে জরিমানা
এদিকে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৫৩ হাজার ৪১১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে আট লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ১১০ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন ৮৮২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ৮৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৭৩ হাজার ১৪৫ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ১৭৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৩০৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজার ৬৩৪ জনের।
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
