চট্টগ্রামে করোনার ভয়াবহ রূপ, শনাক্ত বেড়েছে ৩০ গুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২, ০৪:১১
গত বছরের নভেম্বরে চট্টগ্রামে করোনা শনাক্তের হার ছিলো শূন্য দশমিক চার শতাংশের মত। আর শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ ছিলো ডিসেম্বরের এক তৃতীয় সপ্তাহ পর্যন্ত। তবে শেষ সপ্তাহ থেকে বদলে যায় পরিস্থিতি। জানুয়ারির প্রথমদিনে যেখানে শনাক্ত ছিলো শূন্যের নিচে সেখানে শুক্রবার (১৪ জানুয়ারি) তা পৌঁছায় ১৪ শতাংশের ওপরে।
বিশেষজ্ঞরা বলছেন, গত এক মাসে চট্টগ্রামে অস্বাভাবিকভাবে আয়োজন ছিলো বিয়েসহ সামাজিক নানা অনুষ্ঠানের। এছাড়া নির্বাচনী সভা-সমাবেশ আর বিনোদন কেন্দ্রেগুলোতেও মানুষের ঢল ছিলো চোখে পড়ার মত। যাতে পুরোপুরিই উপেক্ষিত ছিলো স্বাস্থ্যবিধি।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, গত কয়েকমাসে চট্টগ্রামে বিয়ে-সাদী ও সামাজিক অনুষ্ঠান অনেক বেশি হয়েছে, নির্বাচন এবং মেলা হয়েছে। এসব সমাগমে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি নি, মাস্ক পরেনি।
সিভিল সার্জন চট্টগ্রাম ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, সংক্রমণ বাড়ার আগেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া হাসপাতালগুলোর সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার ত্রুটি মেরামত করা হয়েছে।
গত এক সপ্তাহে চট্টগ্রামে ১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৯৮৫টি। যাতে শনাক্ত হয় ১ হাজার ২৮৪জন। যদিও উপজেলা পর্যায়ে নমুনা পরীক্ষার হারও অনেক কম।
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
