০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২৪

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুনের ঘটনায় গ্রেফতার ৩

প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুনের ঘটনায় গ্রেফতার ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ২২:৩২

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ মে) তাদের গ্রেফতার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হলেন– আসমাউল ইসলাম (৩০), জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও হুমায়ুন কবির খান (৫৯)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর সাড়ে ৩টার দিকে মিরপুর-২ এলাকা হতে গ্রেফতার করে শিক্ষা অধিদফতরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমাউল শিক্ষা অধিদফতরের ভবনের স্টোররুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী বিকেলে শিক্ষা অধিদফতরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামি জিন্নাত আলী ও হুমায়ুন কবির খানকে গ্রেফতার করা হয়।

এর আগে, শুক্রবার (১ মে) শুক্রবার আনুমানিক ভোরের দিকে শিক্ষা অধিদফতরের দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন