ফিফার বিশেষ আয়োজনে ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে যে ছয় দেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৪:৪৯
ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ২০৩০ সালের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী বিশ্বকাপ। প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে ছয়টি দেশ।
দেশগুলো হলো—স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে বিশেষ সম্মান জানানো হচ্ছে ১৯৩০ সালের প্রথম আসরের আয়োজক উরুগুয়েকে।
সেই আয়োজনের অংশ হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে।
ফিফার নিয়ম অনুযায়ী, স্বাগতিক দেশগুলো সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায়। ফলে ছয়টি দেশই কোনো বাছাইপর্ব ছাড়াই মূল পর্বে জায়গা করে নিয়েছে।
২০২৪ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনের অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০২০ সালের অক্টোবরে শুরু হয়েছিল আয়োজনের বিডিং প্রক্রিয়া, যা শেষ হয় ২০২৩ সালের অক্টোবরে।
প্রথমে মরক্কো এককভাবে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করলেও পরে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথ প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত এই প্রস্তাবই একমাত্র বৈধ বিড হিসেবে অনুমোদন পায়।
বিশ্বকাপের শতবর্ষ স্মরণীয় করে তুলতে উদ্বোধনী ম্যাচগুলো হবে ঐতিহাসিক ভেন্যুতে। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ ম্যাচ। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালও হয়েছিল এই মাঠে।
এছাড়া আর্জেন্টিনার বুয়েনেস এইরেসের এস্তাদিও মনুমেন্টাল এবং প্যারাগুয়ের আসুনসিওনের এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গেজ দিব স্টেডিয়ামে হবে উদ্বোধনী পর্বের বাকি দুটি ম্যাচ।
ফিফার সূচি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। মোট ৪৪ দিনব্যাপী এই আসর হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ টুর্নামেন্ট।
তিন মহাদেশে ম্যাচ আয়োজন, দলগুলোর দীর্ঘ ভ্রমণ এবং শতবর্ষের বিশেষ আয়োজনের কারণে এবারের বিশ্বকাপ আগের সব আসর থেকে আলাদা হতে যাচ্ছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
