১৭ জুন ২০২৬, বুধবার, ১১:৪৫

শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৯:৪০

ম্যাচের বেশির ভাগ সময় দেখে মনে হচ্ছিল, গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়বে ইকুয়েডর ও আইভরি কোস্ট। তবে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে নাটকীয় জয় তুলে নিয়েছে আফ্রিকার দলটি।

ফিলাডেলফিয়ায় আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আইভরি কোস্ট। জয়সূচক গোলটি আসে ৯০ মিনিটে।

ম্যাচজুড়ে দুই দলই সমানতালে লড়াই করেছে। বলের দখলে সামান্য এগিয়ে ছিল ইকুয়েডর। দক্ষিণ আমেরিকার দলটির দখলে ছিল ৫১ শতাংশ বল, আর আইভরি কোস্টের ছিল ৪৯ শতাংশ। তবে লক্ষ্য বরাবর শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল আইভরিয়ানরা। তারা চারটি শট নেয়, যেখানে ইকুয়েডর নিতে পারে মাত্র একটি।

ম্যাচের শুরুতে আক্রমণে বেশি সক্রিয় ছিল ইকুয়েডর। আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুরের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এ ছাড়া কয়েকবার তাদের প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে।

অন্যদিকে আইভরি কোস্টও কিছু ভালো সুযোগ তৈরি করেছিল। তবে দুই দলের আক্রমণভাগের ব্যর্থতায় ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল।

কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো। ৫৬ মিনিটে বাজুমানা তুরের পরিবর্তে মাঠে নামা এই ফরোয়ার্ড ৯০ মিনিটে উইলফ্রিড সিঙ্গোর ক্রস থেকে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন। তাঁর একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় আইভরি কোস্টের।

এই কষ্টার্জিত জয়ে ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইভরি কোস্ট।

আরও পড়ুন