১৭ জুন ২০২৬, বুধবার, ১০:৩২

শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০৯:১৯

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানটা দারুণভাবেই শুরু করল আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয়ে দলের তিনটি গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করেন মেসি। মাঝমাঠ থেকে বল পেয়ে এগিয়ে গিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তাঁর জোরালো শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাত ছুঁয়ে জালে জড়ায়। সেই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ৬০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক ঠিকভাবে সামলাতে না পারলে ফিরতি বলে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এরপর ৭৬তম মিনিটে নিকো গনসালেসের পাস থেকে দারুণ এক শটে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬–তে নিয়ে গেছেন মেসি। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

ম্যাচটি মেসির জন্য ছিল আরও বিশেষ। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তাঁর ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও বাদের আল-মুতাওয়া।

বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার রেকর্ডও গড়েছেন ৩৮ বছর বয়সী মেসি। বিশ্বকাপ অভিষেকের ২০ বছর পূর্তির দিনেই এমন স্মরণীয় পারফরম্যান্সে রাঙালেন তিনি নিজের আরেকটি বিশেষ রাত।

অবশ্য ম্যাচের শুরুতেই গোল পেয়েছিলেন মেসি। পঞ্চম মিনিটে বল জালে পাঠিয়ে উদ্‌যাপনও করেছিলেন, কিন্তু সহকারী রেফারির অফসাইডের পতাকায় তা বাতিল হয়ে যায়। পরে আলজেরিয়াও একই হতাশার মুখে পড়ে, তাদের একটি গোলও অফসাইডের কারণে বাতিল হয়।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বড় জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আর্জেন্টিনা। এখন তাদের চোখ পরের ম্যাচে, যেখানে মেসির সামনে থাকবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড গড়ার সুযোগ।

আরও পড়ুন