০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৮

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় আটক ৩৯ বাংলাদেশি শ্রমিক

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় আটক ৩৯ বাংলাদেশি শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০১:১০

মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যে নির্মাণ খাতে কর্মরত ৪৪ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার কেদাহ রাজ্য ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে ৩৯ জন বাংলাদেশি, চারজন ইন্দোনেশীয় এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

‘অপ সাপু’ নামের অভিযানে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। অভিযানে ধরা পড়া অনিয়মের মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের বেশি অবস্থান, পাসের অপব্যবহার এবং বৈধ ভ্রমণ নথি না থাকা।

জানা গেছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বান্দার দারুলামানের একটি বাণিজ্যিক ভবনের নির্মাণস্থলে অভিযান চালানো হয়। এতে অংশ নেন ১২ জন ইমিগ্রেশন কর্মকর্তা।

অভিযানের সময় মোট ৪৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এর মধ্যে তিনজন ছিলেন মালয়েশিয়ার নাগরিক এবং বাকি ৪৪ জন বিদেশি। পরে তদন্ত শেষে বিদেশি শ্রমিকদের আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ২২ থেকে ৪৪ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী তদন্ত চলছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন