জুলাই থেকেই বকেয়াসহ বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১১:৫১
মাদ্রাসাসহ দীর্ঘদিন বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান আগামী জুলাই মাসেই হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বকেয়াসহ নিয়মিত বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইসলামি শিক্ষাকে কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের প্রভাবের মধ্যে যেতে দেওয়া হবে না। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাতজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তদন্তে দেখা গেছে, তাদের পদত্যাগের পেছনে রাজনৈতিক মতাদর্শগত কারণ ছিল। তবে এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রয়োজনের ভিত্তিতে ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের বেতনের জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। ফলে সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ৫০১ কোটি টাকার অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তা দেখা দেয়।
তিনি বলেন, "এটি বর্তমান সরকারের ব্যর্থতা নয়। আমরা দায়িত্ব নেওয়ার পর অর্থের সংকট দেখতে পেয়েছি। তবে জুলাই মাস থেকেই এসব শিক্ষক বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন।"
এহসানুল হক মিলন আরও জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বেতন-ভাতার জন্যও প্রায় ২৯ কোটি টাকার প্রয়োজন রয়েছে। এছাড়া কওমি শিক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণেও বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে।
এবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির বিষয়ে তিনি বলেন, পূর্বে নির্ধারিত নীতিমালায় পরিবর্তন আনা এবং যথাযথ পরিদর্শন ছাড়া কিছু প্রতিষ্ঠানের মূল্যায়ন করায় বর্তমানে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এসব সমস্যা ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে।
অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
