২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:০১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

সিনেমার সুযোগ দেওয়ার নামে যৌন হেনস্তা-ব্ল্যাকমেইল, পরিচালক গ্রেপ্তার

সিনেমার সুযোগ দেওয়ার নামে যৌন হেনস্তা-ব্ল্যাকমেইল, পরিচালক গ্রেপ্তার

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ২০:৪১

এক অভিনেত্রীকে যৌন হয়রানি, প্রতারণা ও ব্ল্যাকমেইল করার অভিযোগে দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচালক ও প্রযোজক বি আই হেমন্ত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নির্যাতিতা অভিনেত্রীর অভিযোগ, ২০২২ সালে হেমন্ত তাকে একটি সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ৬০ হাজার রুপি অগ্রিম দেন। কিন্তু শুটিং বিলম্বিত করে তিনি অভিনেত্রীকে অশ্লীল দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দিতে থাকেন। মুম্বাই ভ্রমণের সময় হেমন্ত তাকে অযাচিতভাবে স্পর্শ করেন এবং বাধা দিলে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শুধু তাই নয়, পরিচালকের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং অভিনেত্রীর অনুমতি ছাড়াই সিনেমার অপ্রকাশিত দৃশ্য অনলাইনে ফাঁস করে দেওয়ার অভিযোগও উঠেছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে অভিনেত্রী জানান, ২০২৩ সালে হেমন্ত তার পানিতে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে ভিডিও ধারণ করেন এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ হেমন্তকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন