২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:০৩

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮

দীর্ঘ সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গোপনে তারা বাগদানও সেরে ফেলেছেন। কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি। 

যদিও এর আগে ২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন তারা ‘সিঙ্গেল নন’; তবে কেউ-ই সঙ্গীর নাম প্রকাশ করেননি। এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন রাশমিকা-বিজয়। 

এমনকি ২০২৬ সালের শুরুতেই বিয়ের পিঁড়িতে  বসতে চলেছেন তারা। এমন খবরও প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও এতদিন চুপ ছিলেন তারা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন