‘দ্য ওয়েডিং অব বিরোশ’, মুখ খুললেন রাশমিকা-বিজয়
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৪
দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবারাকুন্ডা তাদের আসন্ন বিয়ের বিষয় প্রকাশ করেছেন। এতদিন মুখে কুলুপ এঁটে থাকা এই জুটি অবশেষে স্বীকার করেছেন, যে তারা বিয়ে করতে যাচ্ছেন।
আনুষ্ঠানিকভাবে জানা গেছে, তাদের বিবাহের নাম হবে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। ভক্তরা বহু বছর আগে তাদের নামের সংমিশ্রণে এই নামটি তৈরি করেছিলেন, এবং নিজেদের বিয়ের নামকরণে তারা সেই সম্মান প্রদর্শন করছেন। রাশমিকা ও বিজয় লিখেছেন,
“আমাদের প্রিয়জনেরা, আমরা নিজেদের জন্য কিছু পরিকল্পনা করার আগেই আপনারা আমাদের জন্য ভালোবাসা দিয়ে একটি নাম দিয়েছিলেন—‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে আমাদের এক হওয়ার দিনটির নাম আপনাদের সম্মানে রাখছি—‘দ্য ওয়েডিং অব বিরোশ’। এত ভালোবাসায় আমাদের আগলে রাখার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের অংশ হয়ে থাকবেন।”
বিয়ের তারিখ ও অনুষ্ঠান
এই তারকা জুটির বিয়ের আসর অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে। উৎসবটি হবে ঘনিষ্ঠ পরিবার ও নির্বাচিত অতিথিদের উপস্থিতিতে, শহরের উপকণ্ঠে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাসাদে। সম্ভাব্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে: ‘দ্য মেমেনটোস বাই আইটিসি হোটেলস’, ‘র্যাফেলস উদয়পুর’, ‘ফেয়ারমন্ট উদয়পুর প্যালাস’।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, আরাবল্লী পর্বতমালার সৌন্দর্যে ‘দ্য মেমেন্টোস বাই আইটিসি হোটেলস’-এ বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বেশি।
বিয়ের পর রাশমিকা ও বিজয়ের হায়দরাবাদ ও মুম্বাইয়ে আলাদা দুটি রিসেপশনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। সেদিনই হবে সঙ্গীত ও মেহেন্দি। ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হলদি অনুষ্ঠান। এরপর ২৬ ফেব্রুয়ারি মূল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
