৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা- পরিবারে খুশির পাশাপাশি চিন্তা
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ২১:৩০
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মা হওয়ার খবর নিশ্চিত করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। চলতি অক্টোবর মাসেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সংসারে আসছে তাদের প্রথম সন্তান। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর এই সুখবর আসায় দুই পরিবারেই খুশির বন্যা বইছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি কৌশলের ভাই সানি কৌশল জানান, নতুন সদস্যের আগমনে তারা সবাই খুব খুশি, তবে একইসঙ্গে কিছুটা চিন্তিতও। তিনি বলেন, “এটা অবশ্যই খুশির খবর। তবে আমরা সবাই একটু চিন্তাতেও আছি এবং অধীর আগ্রহে সেই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করছি।”
কিছুদিন আগেই ক্যাটরিনা ও ভিকি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর স্ফীতোদরের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে সাদা পোশাকে ক্যাটরিনাকে এবং তার বেবি বাম্প ছুঁয়ে থাকতে দেখা যায় ভিকিকে। ক্যাপশনে তারা লেখেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে।”
৪২ বছর বয়সী ক্যাটরিনা বরাবরই সংসার ও সন্তান নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখতেন বলে অতীতে জানিয়েছেন। ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন ভিকি ও ক্যাটরিনা। তাদের প্রথম সন্তানের আগমনের খবরে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
