২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ০১:৫৩

শিরোনাম
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায় শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ
শিরোনাম
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায় শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ

মুক্তি পেলেন গতকাল আটককৃত 'ধুরন্ধর' অভিনেত্রী আয়েশা খান

মুক্তি পেলেন গতকাল আটককৃত 'ধুরন্ধর' অভিনেত্রী আয়েশা খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০০:৪৫

পরীক্ষায় অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে আয়োজিত এক সংহতি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হয়েছেন অভিনেত্রী আয়েশা খান। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও প্রকাশ করেন আয়েশা। সেখানে তিনি দাবি করেন, কোনো ধরনের বিক্ষোভ বা স্লোগানে অংশ না নিয়েও শুধুমাত্র রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় পুলিশ তাকে হেফাজতে নেয়।

একটি ভিডিওতে আবেগাপ্লুত আয়েশা বলেন, তার ভাই এবং কয়েকজন বন্ধুকে প্রথমে পুলিশ আটক করে। এরপর তিনি ও তার দুই নারী বন্ধু রাস্তার পাশে অবস্থান করছিলেন। সেই সময় কোনো সতর্কবার্তা বা স্পষ্ট কারণ না জানিয়েই পুলিশ তাদের ভ্যানে তুলে নেয়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাইছেন আটক ব্যক্তিদের কোথায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, তাকে যেন ধাক্কাধাক্কি না করা হয়।

পরে ওরলি থানায় ধারণ করা আরেকটি ভিডিওতে আয়েশা জানান, বিকেল চারটার দিকে তারা পরীক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সেখানে পৌঁছান। তাদের দাবি, তখনও কোনো কর্মসূচি শুরু হয়নি, স্লোগান দেওয়া হয়নি কিংবা কোনো ব্যানার বা প্ল্যাকার্ডও প্রদর্শন করা হয়নি। এর আগেই পুলিশ ব্যবস্থা নেয়।

আয়েশার অভিযোগ, প্রায় পনেরো জন পুলিশ সদস্য তাদের ঘিরে ফেলেন এবং দ্রুত গাড়িতে উঠতে নির্দেশ দেন। তিনি বারবার আটকের কারণ জানতে চাইলেও কোনো স্পষ্ট জবাব পাননি।

পরে তাকে ও তার দুই বন্ধুকে থানায় নিয়ে যাওয়া হয়। তবে থানায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আচরণ ভদ্র ছিল বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, ঘটনাস্থলে তাদের সঙ্গে কেন কঠোর আচরণ করা হলো এবং কোন আইনের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

আটকের প্রায় দুই ঘণ্টা পরও থানার ভেতর থেকে একটি ভিডিও প্রকাশ করেন আয়েশা। পরে আরেকটি বার্তায় তিনি জানান, তিনি মুক্তি পেয়েছেন এবং তার ভাইকে অন্য একটি থানার হেফাজত থেকে ছাড়িয়ে আনতে যাচ্ছেন। তার অভিযোগ, আটক ব্যক্তিদের ইচ্ছাকৃতভাবে শহরের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, দিল্লিতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই মুম্বাইয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন শহরেও একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তবে আজ বিকালে আটকের প্রায় ১৭ ঘন্টা পর মুক্তি পান আয়েশা। মুক্তি পেয়েই তার ভাইয়ের মুক্তি নিশ্চিতের জন্য ছুটে যান অন্য থানায়। উল্লেখ, তাদের দুইজনকে দুই থানায় আটক করা হয়েছিল।

অভিনয়জীবনের দিক থেকে আয়েশা খান সম্প্রতি বেশ আলোচনায় রয়েছেন। গত বছর মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত ‘জট’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি। একই সময়ে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির ‘শরারাত’ গানে নাচের পরিবেশনার মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া ‘কিস কিস কো পেয়ার করু’ ছবির দ্বিতীয় কিস্তিতেও তিনি অভিনয় করেছেন। শিগগিরই অক্ষয় কুমারের নতুন একটি চলচ্চিত্রেও তাকে দেখা যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন