ইকরা মৃত্যুর মামলায় অভিনেতা আলভী দুই দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৫:৪৭
স্ত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া, যিনি যাহের আলভী নামে পরিচিত, তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরনী মীর এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন আলভী। তবে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম ও আইনজীবী হারুন অর রশীদ। বাদীপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুকও রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে আলভীর আইনজীবী শেখ রোবায়েত ইসলাম রিমান্ড আবেদন বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, যাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্ত্রী ইকরাকে উদ্দেশ করে অপমানজনক ও উসকানিমূলক বিভিন্ন মন্তব্য পোস্ট করতেন। আবেদনে আরও বলা হয়, বিবাহিত থাকা অবস্থায় তিনি অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উসকানিমূলক বক্তব্যও দিয়েছেন। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন, সম্ভাব্য অন্যান্য আসামিকে শনাক্ত এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে গত ৪ জুন একই মামলায় আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএসের একটি বাসা থেকে আলভীর স্ত্রী ইকরাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ইকরার মৃত্যুর পরদিন তাঁর বাবা কবির হায়াত খান মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তাঁর মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন
- • ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- • তাবদাহের কারণে যুক্তরাজ্যে ১ হাজারের বেশি স্কুল বন্ধ
- • সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার
- • দেশে ফিরছেন ৬৪,১৬৩ জন বাংলাদেশি হাজি
- • ডালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ ইরানের
- • নেতানিয়াহুকে ‘ডিভোর্সের’ হুমকি দিয়েছিলেন ট্রাম্প, দাবি নতুন এক বইয়ে
- • ইকরা মৃত্যুর মামলায় অভিনেতা আলভী দুই দিনের রিমান্ডে
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
