ডালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৬:৪৩
চীনের ডালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে যাত্রা করে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে সকালে ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ বা ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন তিনি। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশ নেন।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম খাতের ১ হাজার ৭০০–এর বেশি প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।
সরকারি সূত্রগুলো মনে করছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও উদ্ভাবনী ধারণা সম্পর্কে জানার ক্ষেত্রে সহায়ক হবে।
মালয়েশিয়া সফর শেষে গত সোমবার চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের অংশ হিসেবে তিনি এখন বেইজিংয়ে অবস্থান করছেন।
আরও পড়ুন
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭
- • রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ বার্তায় বিদ্রূপ ইব্রাহিমোভিচের
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার
- • অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’
- • ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
