শ্রীলঙ্কা হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১১:২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার কারণে বাধার মুখে পড়েছেন। পরে তিনি সফর সংক্ষিপ্ত করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় ইমিগ্রেশন বিভাগ তার যাত্রা প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। এ ঘটনায় তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তার ফ্লাইট সোমবার দুপুরের আগে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রতিফলন /রাশ
এর আগে তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা দেন এবং ভোরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছান।
বাংলাদেশ হাইকমিশন কলম্বো থেকে জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছে এবং প্রয়োজনীয় যোগাযোগ করা হয়েছে।
এদিকে, ঘটনাটিকে ঘিরে বিভিন্ন মাধ্যমে “আটক” বা “অবরুদ্ধ” থাকার যে তথ্য ছড়ায়, তা ডা. জাহেদ উর রহমান নিজেই অস্বীকার করেছেন। তিনি জানান, তিনি সরকারি সফরে দিল্লিতে গিয়েছিলেন এবং ইমিগ্রেশন জটিলতার কারণে ফিরছেন—এর বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়নি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং ছড়ানো তথ্য সঠিক নয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লিতে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে।
আরও পড়ুন
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- • ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
- • হরমুজে ইরানের সক্ষমতা দুর্বল করতে নতুন মার্কিন হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা
- • নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা নেই নিউইয়র্ক সিটির, জানালেন মেয়র মামদানি
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
