২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২৫

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

রাবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

রাবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে রবিবার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষক হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে হবে। দাবি না মানলে কর্মসূচি চলবে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, রাতের মধ্যেই নির্বাহী আদেশে ‘পোষ্য কোটা’ বাতিল করতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

শুক্রবার থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে টায়ার পোড়ান ও উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। উপ-উপাচার্যের গাড়ি আটকিয়ে তার সামনে টাকা ছুড়ে মারেন এবং বাসভবনে তালা ঝুলিয়ে দেন।

পরবর্তীতে ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রক্টর জুবেরী ভবনে ঢুকতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এ সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন