২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১২

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

‘ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না’

‘ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না’

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা বা বিলম্ব মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্তের প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে অনুষ্ঠিত মিছিলে তিনি এ দাবি জানান।

গণেশ চন্দ্র রায় বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বজনগৃহীত মনে করেছি। কিন্তু ৫ আগস্টের পর একের পর এক ব্যর্থতার কারণে ডাকসু নির্বাচন হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়েছে। এই ধাক্কাটা আমরা নির্বাচনী প্রচারণার কয়েকদিন পর খেলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা ও বালখিল্য আচরণের কারণে আমাদের রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়েছে।’

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডাকসু নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা নেই। সম্প্রতি হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের আবেদনের ভিত্তিতে সোমবার এই আদেশ দেয় চেম্বার আদালত। ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে তারা সম্পূর্ণ বদ্ধপরিকর।

আরও পড়ুন