গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১৮:৪৪
কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তানজিম হাসান মেহেদী (২৫) নামের এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) ভোরে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরে একই দিন রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এনসিপি নেতা মেহেদীকে অভিযুক্ত করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। অভিযুক্ত মেহেদী ওই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পশ্চিম ফতেহাবাদ গ্রামের এক দম্পতি অভিযুক্তের বাড়িতে ভাড়ায় থাকতেন। স্বামী পেশায় অটোরিকশার চালক হওয়ায় দিনের বেশির ভাগ সময় বাইরে থাকতেন এবং ওই সময়ে গৃহবধূ বাসায় একা থাকতেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে স্বামী কাজে বের হওয়ার পর গৃহবধূ রান্নার জন্য বাসার মালিকের ফ্রিজ থেকে পানি আনতে গেলে অভিযুক্ত মেহেদী তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ভুক্তভোগী প্রতিরোধ করে নিজেকে রক্ষা করেন এবং পরে স্বামীকে বিষয়টি জানান।
ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তা থানায় গড়ায়। পরে ভুক্তভোগী গৃহবধূ (১৮) বাদী হয়ে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রবিবার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে উপজেলা এনসিপি নেতা ও জেলা ছাত্র শক্তি নেতা কাজী নাসির বলেন, ‘ঘটনাটি শুনেছি। সে আমাদের সংগঠনের নেতা। যেহেতু আমাদের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির আনুষ্ঠানিক উপজেলার কোনো কমিটি গঠন করা হয়নি, তাই তানজিম হাসান মেহেদী কোনো পদ পদবির নেতা ছিলেন না। তবে ছাত্রশক্তিসহ যুবশক্তি ও এনসিপির সব কার্যক্রমে সামনের ফ্রন্টে থাকতেন।’
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে অন্য কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় বিষয়টি তদন্তসাপেক্ষ।
অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- • ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
- • হরমুজে ইরানের সক্ষমতা দুর্বল করতে নতুন মার্কিন হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
