ইসরায়েলে নিরাপত্তাহীনতায় যুক্তরাষ্ট্রীয় নাগরিক, ব্যর্থ সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ১৯:০৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা নিজ নিজ বাসস্থান বা তার আশপাশে অবস্থান করবেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ভোর পর্যন্ত তেহরানজুড়ে সারা রাত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তেহরান ও তার মিত্ররা ইসরায়েল, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো এবং বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে। হামলার তীব্রতা এবং কোনো সুস্পষ্ট প্রস্থান কৌশলের অভাব দীর্ঘস্থায়ী ও সুদূরপ্রসারী পরিণতির সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের লক্ষ্য কী বা এর চূড়ান্ত পরিণতি কী হতে পারে—সে বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।
অনলাইনে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরায়েল ত্যাগে আমেরিকানদের সরিয়ে নেওয়া বা সরাসরি সহায়তা করার অবস্থানে নেই।’
দূতাবাস জানায়, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় গতকাল থেকে তাবা সীমান্ত ক্রসিংয়ে শাটল সেবা চালু করেছে। শাটলে যাত্রী তালিকায় অন্তর্ভুক্ত হতে নাগরিকদের মন্ত্রণালয়ের নির্গমন ফরমের মাধ্যমে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছে। তাবায় মিসরের সঙ্গে স্থল সীমান্ত ক্রসিংও চালু রয়েছে এবং এটি দিনে ২৪ ঘণ্টা খোলা থাকার কথা।
দূতাবাস জানায়, ‘পর্যটন মন্ত্রণালয়ের শাটল ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস কোনো সুপারিশ (পক্ষে বা বিপক্ষে) করতে পারে না। আপনি যদি এ উপায়ে ইসরায়েল ত্যাগের সিদ্ধান্ত নেন, তবে যুক্তরাষ্ট্র সরকার আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। ’
দূতাবাস আরো জানায়, ‘ইসরায়েল ত্যাগে ইচ্ছুকদের সৌজন্য হিসেবে এ তথ্য প্রদান করা হচ্ছে।’
দূতাবাস আরো জানায়, যারা জর্দানে যেতে চান তারা শাটলে করে এলাত যেতে পারেন এবং সেখান থেকে স্বতন্ত্রভাবে (ট্যাক্সির মাধ্যমে) ইয়িৎসহাক রবিন সীমান্ত ক্রসিংয়ে যেতে পারেন।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
