২২ জুলাই ২০২৬, বুধবার, ১০:৪৮

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু

২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২০:৫৯

বিশ্বকাপে খেলে ফিরেছিলেন কয়েক সপ্তাহ আগেই। এরপর হঠাৎই এলো মর্মান্তিক খবর। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস; যার রহস্যময় মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই মাঠে নেমেছিলেন অ্যাডামস। দল নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এর ম্যাচে সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিদায় নেয়।

অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গভীর শোক ও বিস্ময়ের সঙ্গে জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর জানতে পেরেছি। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজনকে হারালো। তার পরিবার, সতীর্থ এবং লাখো সমর্থকের সঙ্গে পুরো দেশ আজ শোকাহত।’

শনিবার সকালে কেপ টাউনের কেন্দ্রীয় উপশহর স্কটসচেকলুফের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি, তবে সেটি অ্যাডামসের মরদেহ বলে নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

ম্যাকেঞ্জি আরও জানান, ‘জেইডেনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাই গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ, কোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও ক্লাবকে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষার সুযোগ দিন। যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানাবে।’

উল্লেখ্য, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হয়েছিল অ্যাডামসের।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন