২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১১:১২
দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর মঙ্গলবার (৩০ জুন) আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি ভিন্ন হতে পারে। এছাড়া বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪১ বার দাম বাড়ানো, ৪২ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা কমেছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর।
আরও পড়ুন
- • ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা
- • ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত
- • গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর
- • ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার
- • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র
- • স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি, সোশাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া
- • সমঝোতা ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান
- • জাপান ম্যাচের পারফরম্যান্স ও নিজের মাঠে নামা সম্পর্কে যা বললেন নেইমার
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
