৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৩

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১০:২৫

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমে আসা এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি মোকাবিলায় সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। ফলে ২০০৮ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় মাসিক দরপতনের পথে রয়েছে মূল্যবান এই ধাতু।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৫৬ দশমিক ৯২ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৯৬৯ দশমিক ৩০ ডলারে।

চলতি জুন মাসে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে ১২ দশমিক ৭ শতাংশ। এতে টানা চতুর্থ মাসের মতো দরপতনের পাশাপাশি ২০০৮ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় মাসিক পতনের রেকর্ড গড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া চলতি প্রান্তিকেও স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের পর এটি হবে প্রথম ত্রৈমাসিক দরপতন এবং ২০১৩ সালের জুন প্রান্তিকের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক মূল্যহ্রাস।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা থেকে মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা শক্তিশালী হয়েছে, যা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেইর বলেন, উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং শক্তিশালী মার্কিন ডলার—এই তিনটি কারণ স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও প্রত্যাশিতভাবে বাড়ছে না।

বিশ্লেষকদের ভাষ্য, স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও সুদের হার বেশি থাকলে সুদবিহীন এই ধাতুর আকর্ষণ কমে যায়।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। স্পট সিলভারের দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৩ ডলারে, প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৫৭ দশমিক ২১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২০৮ দশমিক ১৭ ডলারে নেমে এসেছে।

আরও পড়ুন