৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৬

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

আজ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক

আজ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৯:৫০

নতুন অর্থবছর ২০২৬-২৭-এর প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে বাংলাদেশ ব্যাংকের প্রথম মুদ্রানীতি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কমে না আসায় এবারও সংকোচনমূলক বা কঠোর মুদ্রানীতি বহাল রাখা হতে পারে। একই সঙ্গে নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি।

তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো, উৎপাদনশীল খাতে বিনিয়োগে গতি আনা এবং ব্যাংক ঋণের ব্যয় কমাতে কয়েকটি নতুন উদ্যোগ ঘোষণার ইঙ্গিত পাওয়া গেছে।

মুদ্রানীতিতে সরকারের সামগ্রিক আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে বাজারে অর্থের সরবরাহের সম্ভাব্য রূপরেখা তুলে ধরা হবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখার বিষয়েও দিকনির্দেশনা থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করে। মঙ্গলবার ঘোষিত মুদ্রানীতি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন