১২ জুলাই ২০২৬, রবিবার, ০১:১৭

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৬:৫৩

দেশের ছয় এলাকায়  শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকার সেতু নং ৭ এর পার্শবর্তী গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ অসুবিধার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৫ জুন) দেওয়া বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া, সংলগ্ন এলাকাগুলোতে এ সময় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন