১৫ জুন ২০২৬, সোমবার, ১৪:৫৪

শিরোনাম
দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনমানই উন্নয়নের মূল মানদণ্ড হওয়া উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল, দেশে ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী শ্রীলঙ্কা হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বেসরকারি ল্যাবে রাসায়নিক পরীক্ষার অনুমতি দিল এনবিআর, দ্রুত হবে আমদানি পণ্য খালাস

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০১:০৩

মার্কিন ডলারের সুদের হার আরও বাড়তে পারে এমন আশঙ্কা এবং শেয়ারবাজারে পতনের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে।

মঙ্গলবার (৯ জুন) দিনের শুরুতেই স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে যায়। পরে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ২৯৮ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়।

একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৩ দশমিক ৯০ ডলারে নেমে আসে বলে জানিয়েছে রয়টার্স।

আরজেও ফিউচারসের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কাজ করছে। ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে যাওয়ায় স্বর্ণবাজারে চাপ তৈরি হয়েছে। তার মতে, ফেডারেল রিজার্ভ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা না আসা পর্যন্ত স্বর্ণ ও রুপার বাজারে চাপ অব্যাহত থাকতে পারে।

এদিকে প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ০.৯ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৪ শতাংশ কমেছে।

গত সপ্তাহে শক্তিশালী মার্কিন কর্মসংস্থান তথ্য প্রকাশের পর বাজার এখন নজর রাখছে আসন্ন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের দিকে। বুধবার প্রকাশিত হবে মে মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার প্রকাশিত হবে উৎপাদক মূল্যসূচক (পিপিআই)।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, বাজারে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন