চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ২১:৩০
রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না পেয়ে মামুনুর রশীদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক। নিহত জুয়েল উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে।
অন্যদিকে অভিযুক্ত ঘাতক মাইনুল (২৩) একই উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতককে ধরে গণপিটুনি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও দোকান খুলে বসেছিলেন জুয়েল। এ সময় মাইনুল তার দোকানে প্রবেশ করে নেশা করার জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। জুয়েল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে ঘাতক মাইনুলকে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে একটি খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে পুঠিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় জনগণ আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের
- • হরমুজে হামলা হলেই ইরানে পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পের
- • ফাইনাল হার নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
- • যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
- • কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
