ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ১৮:৫৪
ইরানের মধ্যাঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি কিছু ছবি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুদ্ধবিমানটিকে আঘাত করা হয়।
তাসনিম নিউজ ভূপাতিত বিমানটি এফ-৩৫ মডেলের কিনা তা নিশ্চিত না করলেও জানিয়েছে, ধ্বংসাবশেষের ছবিগুলোতে মার্কিন ও ইউরোপীয় কমান্ডের (USEUCOM) স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা উল্লেখ করেছে যে, মার্কিন ইউরোপীয় কমান্ড সাধারণত এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ এর মতো উন্নত যুদ্ধবিমান পরিচালনা করে থাকে।
ইরানি সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, ভূপাতিত এই যুদ্ধবিমানটি ইউএস ইউরোপিয়ান কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত, যা ইংল্যান্ডের লাকেনহিট বিমানঘাঁটি থেকে পরিচালিত হয়। বর্তমানে এই স্কোয়াড্রনটি সেন্টকম এলাকায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিয়োজিত রয়েছে।
আরও পড়ুন
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের
- • হরমুজে হামলা হলেই ইরানে পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পের
- • ফাইনাল হার নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
- • যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
