৭ বছরের শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ২১:৩৫
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১ মার্চ) সকালে এ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করায়। ভুক্তভোগী শিশুর নাম হীরা। সে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের কন্যা।
থানা সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে সীতাকুণ্ডের ফকিরহাটস্থ ইকোপার্কে একটি মেয়েকে রক্তাক্ত অবস্থায় কেউ ফেলে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, হাসপাতালে আনলে চিকিৎসকরা জানায় মেয়েটির গলায় জবাই করে তাকে কেউ হত্যা করতে চেয়েছিলো। রক্তপাতের সময় মেয়েটি অজ্ঞান হয়ে যাওয়ায় মৃত ভেবে দুষ্কৃতরা ফেলে যায়। হাসপাতালে আনার পর মেয়েটি অনেক কষ্টে তার নাম পরিচয় জানিয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের
- • হরমুজে হামলা হলেই ইরানে পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পের
- • ফাইনাল হার নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
- • যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
