যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০০:১১
ইসলামাবাদ-এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরান-এর প্রথম দফার উচ্চপর্যায়ের বৈঠক কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় জটিল ছয়টি বিষয়ে মতপার্থক্যই এর প্রধান কারণ বলে জানিয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা।
ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, লেবানন ইস্যু থেকে শুরু করে পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন।
প্রথমত, লেবাননে হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধে তেহরান স্থায়ী যুদ্ধবিরতির দাবি তোলে। তবে যুক্তরাষ্ট্র জানায়, ইসরায়েলসহ তৃতীয় পক্ষের বিষয়ে তারা কোনো নিশ্চয়তা দিতে পারবে না এবং এ বিষয়টি আলাদা আলোচনায় সমাধান করতে হবে।
দ্বিতীয়ত, নিষেধাজ্ঞার আওতায় জব্দ থাকা ইরানের অর্থ দ্রুত ছাড়ের দাবি জানায় তেহরান। কিন্তু ওয়াশিংটন এটিকে বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে বিবেচনা করতে চায় এবং নিষেধাজ্ঞা শিথিলের সঙ্গে শর্ত জুড়ে দেয়।
তৃতীয়ত, পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধ আরও তীব্র হয়। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ এবং উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের প্রস্তাব দেয়। তবে ইরান এটিকে নিজেদের সার্বভৌমত্বের পরিপন্থী বলে সরাসরি নাকচ করে।
চতুর্থত, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সীমিত করার মার্কিন প্রস্তাবও প্রত্যাখ্যান করে তেহরান। তাদের মতে, এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতায় হস্তক্ষেপের শামিল।
পঞ্চমত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যৌথ নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দিলেও ইরান তা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে দাবি করে এবং এই প্রস্তাব গ্রহণে অনাগ্রহ দেখায়।
ষষ্ঠত, সাম্প্রতিক সংঘাতে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের প্রশ্নেও কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র সরাসরি ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়ে ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দেয়।
সব মিলিয়ে এই ছয়টি গুরুত্বপূর্ণ ইস্যুতে অনড় অবস্থানের কারণে আলোচনায় কোনো সমাধান আসেনি। ফলে কূটনৈতিক অগ্রগতি ছাড়াই বৈঠক শেষ হয়, যা সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
