০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:৫০

শিরোনাম
ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব

হরমুজ প্রণালির দিকে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ, নজরদারিতে ইরান

হরমুজ প্রণালির দিকে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ, নজরদারিতে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২২:৩৬

ইরানের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস মাইকেল মারফি’ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে। 

শনিবার (১১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ছেড়ে আসা একটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালির দিকে যাওয়ার সময় ইরানি সশস্ত্র বাহিনীর নিবিড় নজরদারির মুখে পড়ে। এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ইসলামাবাদে অবস্থানরত ইরানি আলোচক দলকেও অবহিত করা হয়েছে।

মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কিন এই যুদ্ধজাহাজটি আজ দুবাইয়ের ‘জেবেল আলি’ বন্দর থেকে যাত্রা শুরু করে বর্তমানে হরমুজ প্রণালির পশ্চিম অংশের কাছাকাছি অবস্থান করছে। যদিও জাহাজটির গন্তব্য হিসেবে ‘সিঙ্গাপুর’ উল্লেখ করা হয়েছে, তবে কৌশলগত এই জলপথে এর উপস্থিতি নতুন করে সামরিক উত্তেজনার সৃষ্টি করেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দাবি করেছিল যে যুদ্ধজাহাজগুলো ইতিমধ্যে প্রণালি অতিক্রম করেছে, তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাত কর্মকর্তার বরাতে সেই দাবি নাকচ করে দিয়েছে।

ইরান সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে, বর্তমান পরিস্থিতিতে তারা মার্কিন ও ইসরায়েলি কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না।

আরও পড়ুন