শাহবাগ মেট্রো স্টেশন থেকে নকল পিস্তলসহ যুবক আটক
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৮
রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশন থেকে নকল পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি নকল পিস্তল, প্লাস্টিকের গুলি এবং পুলিশের একটি লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক যুবকের পরনে দাঁড়িপাল্লা প্রতীকের একটি ভেস্ট ছিল এবং তার পাঞ্জাবির ভেতরে এনসিপির লোগো পাওয়া যায়। তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে এমআরটি পুলিশ জানায়, সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলমান থাকায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
