চার্টার হেলিকপ্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১২:৩৩
দেশের বাণিজ্যিক হেলিকপ্টার চার্টার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে আকিজ গ্রুপ। গ্রুপটির এভিয়েশন শাখা আকিজ এভিয়েশন লিমিটেড কর্পোরেট ভ্রমণ, পর্যটন, শিল্পকারখানার কার্যক্রম, ব্যক্তিগত ভ্রমণ এবং জরুরি চিকিৎসাসেবার জন্য গ্রাহকদের উদ্দেশে তিনটি হেলিকপ্টারের বহর উন্মুক্ত করেছে।
এর আগে এসব হেলিকপ্টার মূলত আকিজ গ্রুপের কারখানা ও হাসপাতালগুলোর মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং রোগীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো। এখন থেকে বাণিজ্যিকভাবেও এ সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
আকিজ এভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এয়ার কমোডর (অব.) মো. মামুনুর রশীদ জানান, প্রতিষ্ঠানের বহরে একটি পাঁচ আসনের বেল ৫০৫ হেলিকপ্টার রয়েছে, যা মূলত রোগী পরিবহনে ব্যবহৃত হয়। এছাড়া যাত্রী পরিবহনের জন্য রয়েছে দুটি রবিনসন আর৬৬ হেলিকপ্টার।
তিনি বলেন, চিকিৎসা পরিবহন সেবা অব্যাহত রাখার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম থেকে পাওয়া আয় বহরের রক্ষণাবেক্ষণ ব্যয় বহনে সহায়তা করবে।
মামুনুর রশীদ জানান, প্রতিষ্ঠানের প্রধান অগ্রাধিকার এখনো জরুরি চিকিৎসাসেবা। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত আকিজের হাসপাতালগুলোতে স্থানান্তর নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সর্বোচ্চ মুনাফার উদ্দেশ্যে নয়, বরং সেবার মান বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, খুলনা বিভাগের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও পরিচালনা করছে আকিজ এভিয়েশন। আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই সেবা পরিচালিত হচ্ছে।
বর্তমানে দেশে কর্পোরেট ভ্রমণ, শিল্পকারখানার তদারকি এবং জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের চাহিদা বাড়ছে। পাশাপাশি বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও হেলিকপ্টার ভাড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
আকিজ এভিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় ১০টি হেলিকপ্টার অপারেটর রয়েছে। তাদের বহরে মোট প্রায় ২৩টি হেলিকপ্টার রয়েছে। তবে উচ্চ পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের কারণে এ খাত এখনো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।
মামুনুর রশীদ বলেন, হেলিকপ্টার পরিচালনায় হ্যাঙ্গার ভাড়া, বিদ্যুৎ, ইউটিলিটি বিল, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সরঞ্জামের পেছনে উল্লেখযোগ্য ব্যয় হয়।
বর্তমানে দেশের হেলিকপ্টার অপারেটরদের মধ্যে রয়েছে সাউথ এশিয়ান এয়ারলাইন্স, স্কয়ার এয়ার, বসুন্ধরা এয়ারওয়েজ, ইমপ্রেস এভিয়েশন, মেঘনা এভিয়েশন, পারটেক্স এভিয়েশন, বিসিএল এভিয়েশন, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, বিআরবি এয়ার এবং এটিএল এভিয়েশন।
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
