২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২৬

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

আবারও ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষ, আহত উভয়পক্ষের সভাপতি

আবারও ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষ, আহত উভয়পক্ষের সভাপতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ২২:২৫

কুড়িগ্রামের রাজারহাটে ফেসবুক পোস্ট ও গণভোটের রায় বাস্তবায়নের ইস্যুকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতিও রয়েছেন।

আহতদের উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং কর্মী রাকিব ও আপন। ছাত্রশিবিরের আহত হয়েছেন উপজেলা শাখার সভাপতি মো. সুজন মিয়া এবং কর্মী মাহিন ও শরিফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুবেল মিয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিরোধ চরমে পৌঁছায়। এরই জেরে বিকেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিসহ ফেসবুকে নানা লেখালেখির জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

আরও পড়ুন