২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২০

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

গাজীপুরে ২২ লাখ টাকার ডাকাতি, সিআইডির অভিযানে মূল হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ১৪:৩৫

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২ অক্টোবর রাতে আব্দুল সোবহানের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইলসহ প্রায় ২২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে ডাকাত দল।

ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট অভিযান চালিয়ে রাজধানীর সবুজবাগ থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করে।

তার কাছ থেকে ছয়টি ককটেল, ১১টি টর্চলাইট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির দায় স্বীকার করেছে।

মনিরের বিরুদ্ধে আগেও ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন