২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:০৫

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

এবারের পূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৩৯

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজায় রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, উৎসবমুখর পরিবেশে ঢাকায় ২৫৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিজয়া দশমীর বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে আলাদা নিরাপত্তা পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন