সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০১:১৯
২০২৪–২৫ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ও বর্তমান ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জাকাত তহবিল বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে দেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ জাকাত সংগ্রহ সম্ভব হয়েছে। বিভিন্ন জেলার সংগ্রহের তথ্য পর্যালোচনা করে তাকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান।
জানা গেছে, সরকারি জাকাত ব্যবস্থাপনাকে কার্যকর ও স্বচ্ছ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন একাধিক উদ্যোগ নেয়। এর মধ্যে ছিল সচেতনতামূলক প্রচার, সমন্বয় সভা এবং জাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এসব কার্যক্রমের ফলে জাকাত তহবিলে অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং সংগ্রহের পরিমাণও বাড়ে।
ফরিদা খানম বলেন, ‘সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে জাকাত তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।’
তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। জনকল্যাণমূলক কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।’
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • এইচএসসিতে অসদুপায়ের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি
- • ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
- • ট্রাম্পের মুখে জাপানের বদলে ইরান!
- • বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • নরওয়ে শিবিরে অসুস্থতার হানা
- • আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারির দায়িত্ব পালনের সুযোগ হারাবেন অলিভার
- • মেলবোর্ন উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
