টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২০:২৬
শের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ছয় হাজার ৫৯০ টাকা। সে হিসাবে আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
শুক্রবার (২৭ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
যেখানে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৯০৫ টাকায় বেচাকেনা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (২৪ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৪ হাজার ৫১ টাকায় বেচাকেনা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।
গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
