২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:০৬

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১৬:৩৩

সরকার স্বাস্থ্যখাতের বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়, ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশে অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে, যার কারণে মানুষ দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে নতুন নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে এবং দ্রুত নগরায়নের ফলে মানুষের জীবনযাপন, কর্মপরিবেশ ও স্বাস্থ্যসেবা গ্রহণের ধরনও পরিবর্তিত হচ্ছে।

তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, সহজলভ্য ও টেকসই করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন