রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ২২:০১
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত যুদ্ধ পরিচালনার জন্য অর্থায়নকারী একটি বড় তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
শনিবার (০৪ জুলাই) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের এলাকায় এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুশ নৌঘাঁটিও ছিল বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
অন্যদিকে, সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দার বেগলোভ জানান, শহরটিতে রাতভর ‘বড় ধরনের’ ড্রোন হামলা হয়েছে। একটি তেল টার্মিনালে আঘাত হানার বিষয়টিও তিনি স্বীকার করেছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, হামলার শিকার তেল টার্মিনালটি রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি স্থাপনা। সেখানে বছরে প্রায় এক কোটি ২৫ লাখ টন পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়া বাল্টিক নৌবহরের গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্রনস্টাডেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
তবে রাশিয়া এখনো নৌঘাঁটিতে হামলার এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- • ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
- • হরমুজে ইরানের সক্ষমতা দুর্বল করতে নতুন মার্কিন হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা
- • নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা নেই নিউইয়র্ক সিটির, জানালেন মেয়র মামদানি
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
