ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৮:৫৪
আগামী বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর আয়োজনের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ট্রাম্পের সফর হতে পারে। তিনি জানান, সফরের প্রস্তুতি নিতে তিনি নিজেও চলতি বছর ভারত সফর করতে পারেন।
রুবিও বলেন, আগামী বছরের প্রথমদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারতে আনার জন্য আমরা কাজ করছি।
গত সপ্তাহে ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্পের বৈঠক হয়। বৈঠকের পর ট্রাম্প জানান, তাদের মধ্যে “খুব ভালো আলোচনা” হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত কয়েক মাস ধরেই ট্রাম্পের সফরের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। সম্ভাব্য সফরটি জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি আঞ্চলিক বৈঠকের সঙ্গেও যুক্ত হতে পারে।
গত এক বছরে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। রাশিয়া থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। একই সময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্কও জোরদার করে।
তবে এখন দুই দেশই সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী। রুবিও বলেন, আমরা চুক্তির একেবারে শেষ পর্যায়ে আছি এবং অগ্রগতি খুবই ইতিবাচক।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
